Ads2026

মাত্র ৩৫ ডলারের পুরোনো টি-শার্টে আলোচনায় জেন্ডায়া

0 Siyam Hasan

মাত্র ৩৫ ডলারের পুরোনো টি-শার্টে আলোচনায় জেন্ডায়া
মাত্র ৩৫ ডলারের পুরোনো টি-শার্টে আলোচনায় জেন্ডা

        

হলিউড অভিনেত্রী জেন্ডায়া আবারও আলোচনায় এসেছেন তার ব্যতিক্রমধর্মী ফ্যাশন নির্বাচনের কারণে। এবার তিনি নজর কাড়েন মাত্র ৩৫ ডলার মূল্যের একটি ব্যবহৃত টি-শার্ট পরে জনসমক্ষে উপস্থিত হয়ে।

বুধবার প্যারিসে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলচ্চিত্রের প্রচারণা অনুষ্ঠানে কালো রঙের একটি স্পাইডার-ম্যান গ্রাফিক টি-শার্ট পরে দেখা যায় জেন্ডায়াকে। পোশাকটির সঙ্গে তিনি সাদা রঙের হাই হিল পরেছিলেন।

জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, টি-শার্টটি অনলাইন মার্কেটপ্লেস ‘ইবে’ থেকে ৩৪ দশমিক ৯৯ ডলারে কেনা হয়েছিল। তার ভাষায়, স্টাইল প্রকাশের জন্য সবসময় ব্যয়বহুল পোশাকের প্রয়োজন হয় না।

রোচ আরও জানান, টি-শার্টটি ছিল ব্যবহৃত একটি পণ্য। ফলে সাধারণ একটি পোশাকও সঠিক উপস্থাপনায় আন্তর্জাতিক আলোচনার বিষয় হতে পারে, এমন উদাহরণ হিসেবে বিষয়টি দেখা হচ্ছে।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে পুনর্ব্যবহারযোগ্য ও ভিনটেজ পোশাকের জনপ্রিয়তা বেড়েছে। জেন্ডায়ার এই উপস্থিতিও সেই প্রবণতাকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে।

উল্লেখ্য, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। ছবিটি আগামী ৩০ জুলাই মুক্তির কথা রয়েছে।




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!